বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, প্রকাশিত হলো নিয়মাবলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৮:৫১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায়। অনলাইনে আবেদন করা যাবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

এ বছরও পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক প্রি-পেইড নম্বর দিয়ে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রতিটি আবেদনের ফি ১০০ টাকা।

আবেদনের প্রধান নিয়মাবলি

ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।

* কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) দাবি করলে অবশ্যই সংশ্লিষ্ট বক্সে টিক (✔) দিতে হবে, নাহলে কোটা বিবেচিত হবে না।

* রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।

* ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে। এই কপিতে পাওয়া User ID দিয়েই ফি জমা দিতে হবে।
 
এসএমএসের মাধ্যমে ফি জমা দেয়ার নিয়ম

১. প্রথম এসএমএস: GSA User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: GSA ABCDEF → Send to 16222

২. ফিরতি এসএমএসে নাম ও PIN পাওয়া যাবে।

৩. দ্বিতীয় এসএমএস: GSA YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সতর্কতা

একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় প্রমাণিত হলে আবেদন বাতিল হবে।
আবেদনপত্রে দেয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সঠিকতা নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং স্কুলভিত্তিক আসনের সংখ্যা জানা যাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড বা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  স্কুল   ভর্তি   আবেদন   শুরু   শুক্রবার   ভর্তি নিয়মাবলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close