বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। মঙ্গলবার সৌদি আরবের একটি বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, দুই দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর তারা যুদ্ধ বন্ধে রাজি হয়েছে।

ট্রাম্পের ভাষ্যমতে, “দুই দেশের নেতা প্রথমে বিরোধ প্রকাশ করলেও আমি দৃঢ় ছিলাম। তারা বলল- আমরা এটা পছন্দ করি না। আমি বললাম, আমার কিছু যায় আসে না।” তিনি আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে ফোন করে তার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরে সংঘাত বন্ধের বিষয় নিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বৈশ্বিক সমস্যার সমাধানে মূলত অর্থনৈতিক চাপ ব্যবহার করেছেন। ট্রাম্পের দাবি, আটটি বড় সংঘাতের মধ্যে পাঁচটির সমাধান তিনি অর্থনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মাধ্যমে করেছেন। তিনি জানান, অন্য কোনও প্রেসিডেন্ট এমন কৌশল অবলম্বন করতেন না।

ট্রাম্পের এই মন্তব্য পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি সাধারণত ইসলামাবাদ নিয়ে এত সরাসরি মন্তব্য করেন না।

সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে, গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  শুল্ক   হুমকি   ভারত   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close