বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চার দিন পর পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ারের দরপতন, সামান্য বাড়ল লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেশিরভাগ সিকিউরিটিজের দর কমেছে। এর ফলে এক্সচেঞ্জটির সব মূল্যসূচকই নিম্নমুখী হয়েছে। ধারাবাহিক চার কার্যদিবসের উত্থানে প্রায় ২০০ পয়েন্ট বৃদ্ধির পর আজ প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট হ্রাস পেয়েছে। তবে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির হলেও সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। এই স্টক এক্সচেঞ্জটির লেনদেনে ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৪টির। বিপরীতে কমেছে ২৩৮টির। এই হিসেবে দরপতন দরবৃদ্ধির তুলনায় ২ দশমিক ২৯ গুণ বেশি। তবে লেনদেন শেষে আজ ২৯টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরপতন হওয়া সিকিউরিটিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫১টি, ‘বি’ ক্যাটাগরির ৫৭টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩০টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯০১ পয়েন্টে পয়েন্টে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে এক হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ। যেখানে বুধবারের লেনদেন ছিল ৪২০ কোটি ৫৬ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার।

দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৪১৯ পয়েন্টে নেমেছে।

সিএসইতে মোট ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৬৫টি, আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ এক্সচেঞ্জটিতে ৭ কোটি ৩৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পুঁজিবাজার   দরপতন   লেনদেন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close