সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শিক্ষক-কর্মচারিদের অবসর ও কল্যাণ ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন
গোপালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানব বন্ধন আয়োজন করেন বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ পরিষদ। 

ঢাকার নীলখেতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারি অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট অফিসে টানা চার বছর ঘুরেও অবসরে যাওয়া শিক্ষক বা তাদের পরিবারের সদস্যরা পাওনা টাকা পাননি। অথচ শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা থেকে শতকরা ১০% টাকা কেটে নিয়ে গড়া হয়েছে ট্রাস্ট ও বোর্ড।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সম্পাদক ওয়াহেদ আকন, সহসভাপতি খন্দকার বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি জোবায়ের হোসেন, সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। 

পরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেনের নিকট স্মারক লিপি দেয়া হয়। 


স্বদেশ প্রতিদিন/ এমএস




 


আরও সংবাদ   বিষয়:  অবসর ও কল্যাণ ভাতা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close