বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ মুক্তির আগেই বড়সড় বিতর্কের মুখে পড়েছে।

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’ দাবি করছে, বলিউড বাদশাহ শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র।

আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামেই পরিচিত। অন্যদিকে, ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার ভক্তরা প্রায় ৩০ বছর ধরে একই নামে ডেকে আসছেন। পত্রিকাটি বলছে, নামের এই মিলের পর এবার শাকিব খান শাহরুখের সিনেমাকেই ‘অনুপ্রেরণা’ হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি অনুযায়ী, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের ২০১২ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে সাজানো হয়েছে। শুধু নায়কের চরিত্রেই নয়, মিল পাওয়া যাচ্ছে সিনেমার নায়িকা বিন্যাসেও।

যশ চোপড়া পরিচালিত ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে ছিলেন দুই নায়িকা—ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ঠিক একইভাবে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাতেও রয়েছেন দুই অভিনেত্রী—তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে আরও দাবি করা হয়েছে, ‘সোলজার’ সিনেমায় তানজিন তিশার চরিত্রটি নাকি হুবহু ‘জাব তাক হ্যায় জান’ ছবিতে আনুশকা শর্মা অভিনীত ‘আকিরা’ চরিত্রের আদলে তৈরি করা হয়েছে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটি অ্যাকশন–ড্রামা ঘরানার। জানা গেছে, এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে, যিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করবেন। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ‘সোলজার’ টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  শাহরুখ   শাকিব   ‘সোলজার’  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close