সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
বিএনপিকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন বলায় জামায়াত নেতা তাহেরকে খোঁচা দিলেন পিনাকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য্য জামায়াত নেতা তাহেরকে খোঁচা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সকালে তিনি এই পোস্ট করেন।

পোস্টে পিনাকী লিখেছেন, “জামায়াতের তাহের ভাই কইছেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দেবে না। ওই তিনবার আপনারাও বিএনপির জোটসঙ্গী ছিলেন। আপনারাও তাইলে ওই তিনবারের দুর্নীতির জন্য দায়ী। এই দুর্নীতির তিনবার চ্যাম্পিয়ন বয়ানটা আওয়ামী লীগের তৈরি। আর ওই বয়ানটা মিথ্যা। এইটা নিয়া আমি বছর দুই বা তিন আগে ভিডিও করছিলাম বিস্তারিত।”

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের তাহের  বলেন, বিএনপিকে সমালোচনা করতে হলে তা বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে করা উচিত, অতীত নিয়ে নয়। তিনি যুক্তি দেন, “যদি কেউ অতীত নিয়ে সমালোচনা করে, তখন তাদের বক্তব্য ন্যায্য নয়। আপনি যে ইতিহাসের অংশ ছিলেন, সেই সময়ের জন্য আপনি সমালোচনা করতে পারবেন না।”

সব শেষে পিনাকী বলেন, “বরং আপনি কইতে পারেন বিএনপি যতদিন আমাদের সাথে ছিলো ততদিন জনপ্রিয়। এখন কেন অজনপ্রিয় দল হয়ে গেলো জনগণ খুজে দেখেন। কেন তারা গাড্ডায় পড়লো সেইটা আমাদের খুজে দেখা দরকার। আমাদের একসময়ের রাজনৈতিক মিত্রের এই অধঃপতন আমাদের কষ্ট দেয়।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   দুর্নীতি   তাহের   পিনাকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close