সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
মোবারক হোসাইনের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন
বুড়িচং উপজেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:০২ AM

কুমিল্লা ৫ (বুড়িচং - ব্রাক্ষণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এম পি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ড. মোবারক হোসাইনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয় বুড়িচং পৌরসভার ৬নং ওয়ার্ড জরইন গ্রামে।

এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোবারক হোসাইন, সভাপতির ভূমিকায় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ এবং সেক্রেটারি জনাব ফারুক আহম্মেদ।

এছাড়া জননেতা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল আলম, জনাব সাইফুল ইসলাম, জনাব তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি জাকারিয়া খান ও সেক্রেটারি জনাব জয়নাল আবেদিন ও তরুণ ছাত্রনেতা সুজন চৌধুরী সহ স্থানীয় প্রবীণ ও প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. মোবারক হোসাইন জনসাধারণ কে উদ্দেশ্য করে  বলেন,"আমাদের প্রতিটি অফিস, প্রতিটি ঘর আপনাদের নিজেদের ঘর! আপনাদের ঘর আপনারাই পরিচালনা করবেন। আপনারাই সিদ্ধান্ত নিবেন আগামীতে আপনাদের সেবায় আপনারা আমাদের কতটুকু সুযোগ করে দিবেন।"

সব শেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন সমাপ্ত হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 





আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা ৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close