বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোম্পানীগঞ্জে জমে উঠেছে বিএনপির নির্বাচনী প্রচারণা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি ও যুবদলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ চালানো হয়। নেতাকর্মীরা স্থানীয় দোকান, বাজারসহ সড়কে চলাচলরত সাধারণ ভোটারদের কাছে দলের প্রার্থীর পক্ষে শুভেচ্ছা পৌঁছে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চরহাজারী ওয়ার্ড বিএনপির নেতা আবু তাহের, আবদুল মজিদ মেম্বার, বেলাল সরকার, কামাল, যুবদল নেতা সাইফুল, আলামিন, জাহাঙ্গীর, ছাত্তার,মাসুদ, সালাউদ্দিন, ফয়েজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি নেতারা বলেন, পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই। তাই ভোটারদের কাছে দলের পক্ষে সমর্থন চেয়ে তারা বাড়ি-ঘরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   বিএনপি   নির্বাচনী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close