বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
যবিপ্রবিতে বিদ্যুৎও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা বিষয়ক সিম্পোজিয়াম
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৯:০৭ PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান’ বিষয়ক সিম্পোজিয়াম এবং পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন অনুষ্ঠিত।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটায় যবিপ্রবি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন ও দুপুর দুইটায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। বিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি, লোড ম্যানেজমেন্ট, স্মার্ট গ্রিড, সোলার সল্যুশনসহ বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাবনা নিয়ে মোট ৬৫টি পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন জমা পড়ে ও শিক্ষার্থীরা এসব উপস্থাপনা করে। 

সিম্পোজিয়ামে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মো. আমজাদ হোসেন, বিইপিআরসির অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলামসহ প্রমুখ। এছাড়া সিম্পোজিয়ামে বক্তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসির চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসাইন বলেন, “শিক্ষকরা গবেষণা করেন, সেটার পেপার বের করে এবং উন্নত মানের জার্নালে প্রকাশিত করেন। গবেষণার মূল লক্ষ্য হিসেবে প্রমোশনকে বেছে নেন শিক্ষকরা। এটা ঠিক না। আপনারা গবেষণার লক্ষ্য হবে মানুষের জীবনমান উন্নত করা, দেশের উন্নতি করা।”

তিনি আরো বলেন, “আপনাদের গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে বিভিন্ন সমস্যার সমাধান। ইউজিসি যে ফান্ড দেয় সেটা দিয়ে আপনারা গবেষণা করেন। এর পাশাপাশি নিজে থেকেও গবেষণা করুন। আপনারাও এই সেক্টরে ইনভেস্ট করা শুরু করুন। আপনারা এগিয়ে আসুন, আমরা গবেষণা নিয়ে একটা ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি, সেটা এক সময় সফল হবেই।”

সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মো. আমজাদ হোসেন বলেন, “অনুষ্ঠানটির আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে এ পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিইপিআরসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   বিদ্যুৎ   প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close