বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ফেনীতে নবীন কনস্টেবলদের ১০ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম

ফেনী জেলায় যোগদানকৃত নবীন কনস্টেবলদের ১০ দিন ব্যাপী ওরিয়েন্টেশন কোর্স উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ফেনী জেলা পুলিশ আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল-শেডে নতুন যোগদানকৃত ২৪ জন পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার সদ্য যোগদানকৃত পুলিশ সদস্যদের তাদের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সুপার সকল নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। 

তিনি আরও বলেন, এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ওরিয়েন্টেশন   কোর্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close