সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
বুধবার আপনার দিন কেমন যাবে, জেনে নিন রাশিফলে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভাগ্যরেখা ইঙ্গিত দিচ্ছে—আজ আপনার দিনটি কেমন যেতে পারে? ব্যক্তিগত জীবন, পরিবার কিংবা কর্মক্ষেত্র—জ্যোতিষশাস্ত্র কী বলছে এসব বিষয়ে? দিনের শুরুতে যারা নিজেদের রাশিফল সম্পর্কে একটু ধারণা রাখতে চান, তারা দেখে নিতে পারেন আজ বুধবার (১৯ নভেম্বর)-এর রাশিফল।

মেষ: বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান। তা না হলে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। তাই আজ চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। তা না হলে কেউ ক্ষতি করতে পারে। সন্ধ্যার দিকে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হইহুল্লোড় করে সময় কাটবে।

বৃষ: সুসংবাদ পাবেন। ফলে মন প্রসন্ন থাকবে। কেউ খারাপ কথা বললেও তা উপেক্ষা করে হাসিখুশি থাকুন। তা না হলে অবসাদ বাড়তে পারে। ব্যবসায়ীদের লাভ অর্জনের পথে বাধা আসতে পারে। কিন্তু কোনো বন্ধুর সাহায্যে সমস্যার সমাধান হয়ে ভালো মুনাফা পাবেন। ব্যবসার জন্য অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। তখনই ভালো ফল পাবেন।

মিথুন: গুরুত্বপূর্ণ কাজে গাফিলত করার চেষ্টা করলে বড় লোকসানের আশঙ্কা আছে। বিবাদ এড়িয়ে যেতে হবে। তা না হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। ফলে লাভবান হবেন।

কর্কট: জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য চলতে থাকলে পরিবারের সদস্যদের সাহায্যে মটিমাট হবে। জীবনসঙ্গীকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেন। অংশীদারিত্বের ব্যবসা করে থাকলে তা ভাগ্যের ভরসায় ছাড়বেন না। পরিশ্রম করলেই লাভ অর্জন করতে পারবেন। সন্ধ্যার দিকে বন্ধুর সাহায্যের জন্য কিছু টাকা জোগাড় করতে পারেন।

সিংহ: পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করবেন। এর ফলে লাভবান হবেন। নতুন লগ্নির পরিকল্পনা করে থাকলে তা আপাতত বাতিল করুন। তা না হলে বড় লোকসানে পড়তে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবে। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়াতে পারেন।

কন্যা: চারপাশে সুখকর পরিবেশ থাকবে। জীবন নতুন বাঁক নেবে। কারও কাছ থেকে টাকা ধার নেয়ার পরিকল্পনা করে থাকলে সহজে পেয়ে যেতে পারেন। বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন। সম্পত্তি কেনার আগে তার স্থাবর-অস্থাবর সব দিক ভালোভাবে যাচাই করে নিন। তা না হলে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে।

তুলা: সন্ধ্যার দিকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন, যা শুনে বিচলিত হয়ে পড়বেন। বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ফলে মন প্রসন্ন থাকবে। সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ায় আনন্দিত হবেন।

বৃশ্চিক: কম পরিশ্রম সত্ত্বেও সম্মানিত হবেন। কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারবেন। ফলে মন প্রসন্ন হবে ও কাজে ব্যস্ত থাকবেন। ব্যস্ততার কারণে পারিবারিক জীবনের জন্য সময় বের করতে পারবেন না। ফলে জীবনসঙ্গী রেগে যাবে। এমন হলে তাদের রাগ দূর করার চেষ্টা করুন।

ধনু: রাজনীতির সঙ্গে জড়িতরা বড় সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করবেন। সামাজিক কাজের প্রতি বাচ্চাদের রুচি থাকবে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে লাভ অর্জন করবেন। সন্ধ্যায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন।
 
মকর: পারিবারিক বিবাদ পুনরায় মাথা চাড়া দিতে পারে। ফলে কিছুটা চিন্তিত হবেন। তবে শিগগির এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। পরিবারের সদস্যরা কোনো কারণে চিন্তিত ও বিভ্রান্ত থাকবেন। পরিবারের কোনো সদস্য অসুস্থ হওয়ায় অধিক দৌড়ঝাঁপ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ ব্যয় হবে। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারবেন।
 
কুম্ভ: চাকরিজীবীরা বহু প্রতীক্ষিত ও উত্তম সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় কঠিন পরিশ্রম করতে হবে। তা না হলে শিক্ষায় সাফল্য লাভের পথে বাধা আসতে পারে। নতুন সম্পত্তি পেতে পারেন। ফলে পরিবারের সদস্যদের ছোট একটা পার্টি দেবেন।

মীন: ব্যবসায়ে নতুন করে বিনিয়োগের পরিকল্পনা থাকলে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। লাভও বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ মিলতে পারে। সরকারি চাকরিতে সহকর্মীরা কাজে সহায়তা করবেন। তবে কাউকে অতিরিক্ত চাপিয়ে কাজ করাতে গেলে উল্টো বাধা সৃষ্টি হতে পারে। মায়ের কোনো শারীরিক সমস্যা থাকলে আজ তা কিছুটা বাড়তে পারে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বুধবার   রাশিফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close