বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উইঘুর মুসলিম যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৪৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া মুসলিম উইঘুর যোদ্ধাদের চীনের হাতে তুলে দেবে। 

সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্রথমবারের মতো চীন সফরে গেছেন। তার সফরের মধ্যে দুটি সূত্র জানালো, সিরিয়ায় সেসব উইঘুর রয়েছে তাদের বেইজিংয়ের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, উইঘুর মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে চীন সরকারের ওপর। এই সম্প্রদায়ের প্রায় ৫ হাজার মানুষ ২০১৭ সালে সিরিয়ায় গিয়েছিলেন বলে ধারণা করা হয়। যারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন।

সিরিয়ার সরকারের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানির কাছে এ বিষয়টি উত্থাপন করবে চীন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্রটি তার পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।

দেশটির কূটনৈতিক একটি সূত্র জানিয়েছেন, সিরিয়া চীনের কাছে অন্তত ৪০০ উইঘুর যোদ্ধাকে চীনের হাতে তুলে দেবেন। তবে এএফপির এ প্রতিবদেনর তথ্য অস্বীকার করেছে সিরীয় সরকারি বার্তাসংস্থা সানা।

সূত্রঃ এএফপি


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  উইঘুর   মুসলিম   চীন   সিরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close