বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গফরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম
গফরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরের জামতলা মোড়ে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে সদস্য ও কারানির্যাতিত নেতা অ্যাড. আল ফাতাহ খান।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানের বিকল্প নেই। বিগত সময়ে দলের দুর্দিনে আমি নির্যাতিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ছিলাম। আগামীতেও দল ও জনগণের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেব। এ সময় অ্যাড. আল ফাতাহ খান স্থানীয় জনগণের হাতে ৩১ দফা কর্মসূচি-সম্বলিত লিফলেট তুলে দেন।

জনসমাবেশে আরও বক্তব্য রাখেন:
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেন, শাহ নেওয়াজ বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুর রউফ, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. ইউসুফ, পাগলা থানা তাঁতি দলের আহ্বায়ক মনির দপ্তরি, পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. সাদির বেপারী, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম দিলি, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, সদস্য সচিব সুখেন আকন্দ, জেলা দক্ষিণ যুবদল সদস্য উজ্জ্বল আহমেদ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গফরগাঁও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close