বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৫১ পিএম
সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পঞ্চগড়কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বলেন, এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, আপনারা আমার পাশে থাকবেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “দেশে নির্বাচন হবে। আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্যই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। দূর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। আপনারা আমার সাবেক সহকর্মী হিসেবে পাশে থাকবেন। আপনারা আমাকে পরামর্শ দেবেন এবং সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “দূর্নীতি মুক্ত জেলা প্রশাসন চাই। তথ্য যত উন্মুক্ত হবে, দূর্নীতি তত কম হবে। সাংবাদিকদের সুবিধার জন্য আমি একটি মিডিয়া সেল গঠন করব, যাতে আপনি সহজে কোন হয়রানি ছাড়াই তথ্য পেতে পারেন। পঞ্চগড়ে কর্মরত সাংবাদিকদের জন্য আর্থিকভাবে কিছু করার চেষ্টা করব। কারণ সাংবাদিকদেরকে তাদের কর্তৃপক্ষ সাধারণত কোন সুযোগ-সুবিধা দেয় না। আমি নিজে ১০ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম, তাই সাংবাদিকদের সমস্যা ও সুযোগ-সুবিধা সম্পর্কে ভালোভাবে জানি।”

সংবাদকর্মীরা তেতুঁলিয়া-বাংলাবান্ধা স্থলবন্দর, পঞ্চগড় ট্রাক টার্মিনালসহ বিভিন্ন স্পটের সমস্যা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সংবাদকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা নব নিযুক্ত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। পরে জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবেন বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি কালবেলা, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভির সরকার হায়দার, সাবেক সভাপতি সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, সাবেক সভাপতি চ্যানেল আই-এর এ রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক দেশরূপান্তর, বাংলাদেশ অবজারভারের শহীদুল ইসলাম শহীদসহ পঞ্চগড় প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন সংস্থার প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close