বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
জাতীয় সরকার ছাড়া এ দেশে রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না: নুর
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ৭:২৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সামনে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার ছাড়া এ দেশে রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পটুয়াখালীর দশমিনায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত এক বছরে আমরা যা দেখেছি, তাতে ফ্যাসিবাদের আলামত আবারও উঁকি দিচ্ছে। আওয়ামী লীগের শাসনকালে যারা নির্যাতিত ও নিষ্পেষিত ছিলেন, আজ তারা বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও মানুষের ওপর জুলুম-নির্যাতন করছেন এবং সেই বিষয়গুলোই এখন মূল আলোচনায়।”

জনসভা শেষে নুরুল হক পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন।

এ সময় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক আবু কালাম পঞ্চায়েত সহ জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নুর   পটুয়াখালী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close