বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
সাত কলেজ মিলিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে ঢাকা মহানগরের সরকারি সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তুতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে।

খসড়া অধ্যাদেশটি ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজন ও সর্বসাধারণের মতামত আহ্বান করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন থেকে পাঁচ হাজারের বেশি মতামত এসেছে। অনলাইন ও সরাসরি মতামত গ্রহণের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করে প্রতিটি মন্তব্য আইনগত ও বাস্তবতার নিরিখে পর্যালোচনা করা হচ্ছে। খসড়া অধ্যাদেশ পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে।

অধ্যাদেশ চূড়ান্তকরণসহ পুরো প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ। তবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সতর্ক ও সক্রিয়। ইতোমধ্যেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার বিষয়েও অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির অংশগ্রহণে ১১ নভেম্বর ২০২৫ তারিখে সভা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি ও পাঠদান কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের অপারেশন ম্যানুয়াল অনুমোদন করা হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ নভেম্বর।

উচ্চশিক্ষার গুরুত্ব, সাত কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজের স্বতন্ত্র সম্পদ ব্যবস্থাপনা এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা বিবেচনা করে অধ্যাদেশ চূড়ান্তকরণ করা হবে। প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও সর্বজনীন গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে বিভাগ বিশ্বাস করছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকে দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের ন্যায্য স্বার্থ রক্ষা এবং ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করাই বিভাগের প্রধান লক্ষ্য। সবাইকে দায়িত্বশীল আচরণ এবং শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন ও শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোর আহ্বান জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাত কলেজ   ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close