প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:২১ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষকের শূন্যপদের চাহিদা আহ্বান করে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী নিয়োগ সুপারিশের জন্য দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে তাদের শূন্যপদের তথ্য অনলাইনে জমা দিতে হবে। শূন্যপদের চাহিদা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারিখ অনুসারে গ্রহণ করা হবে।
এনটিআরসিএ জানায়, প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসহ এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনলাইনে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হচ্ছে।
অনলাইনে চাহিদা জমা দেওয়ার পর পরবর্তী ৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ