বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রংপুরে পিস্তল ঠেকিয়ে হুমকি, এনসিপি কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরে এক স্কুলছাত্রকে পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর মহানগর সমন্বয় কমিটির এক সদস্যসহ দুই যুবককে আটকের পর গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে স্থানীয়রা পুলিশে হস্তান্তর করেছেন।

ঘটনাটি সোমবার রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্কের মোড়ে ঘটে। পরে আটক দুজনকে থানায় ছাড়িয়ে নিতে তাজহাট থানা হাজির হন এনসিপির কয়েকজন নেতা।

ঘটনার চার ঘণ্টা পর রাত ১২টার দিকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ থানায় এসে পিস্তলসহ দুজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। ওই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা একটা পিস্তল রিকভার (উদ্ধার) করেছি।

এটা ফায়ারিং পিস্তল কি না, এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত লাগবে। যদি এটা পিস্তল হয়, তাহলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।’

গ্রেপ্তার দুজন হলেন- এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির রাগিব হাসনাইন (৩০) ও রাকিবুল ইসলাম ওরফে তুষার (২৮)। রাকিবুল রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা মামলার ১ নম্বর আসামি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পার্কের মোড়ের কাওছার একাডেমির সামনে দুই স্কুলছাত্রের মধ্যে বাদানুবাদ হয়। এসময় এক পক্ষের হয়ে রাগিব ও তুষার ঘটনাস্থলে আসেন। এসময় রাকিবুল পিস্তল বের করে এক ছাত্রের মাথায় ঠেকানোর পর এ দৃশ্য দেখে উত্তেজিত ছাত্র-জনতা তাদের ঘিরে ফেলে ও মারধর করে পুলিশে দেয়।

ওই ঘটনার পর এনসিপির মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আলাল উদ্দিন কাদেরীসহ অন্য নেতারা থানা ও আশপাশে অবস্থান নেন। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গিয়ে দুই যুবককে ছাড়িয়ে নেওয়ারও চেষ্টা করেন।

এসময় আলাউদ্দিন কাদেরী সাংবাদিকদের বলেন, ‘রাগিব আমাদের এনসিপির সদস্য এবং রাকিবুল দলের সমর্থক। রাকিবুলের ভাগনেকে পার্কের মোড়ে মারধর করা হয়েছে—এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু সেখানে উত্তেজিত লোকজন ভিড় করে তাদের ঘিরে ফেলে এবং হাতে থাকা খেলনা পিস্তলকে অস্ত্র ভেবে দু'জনকেই পুলিশের কাছে সোপর্দ করে।’

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পিস্তল    এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close