বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:১৪ পিএম

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িটি ৫ আগস্টের পর থেকে খালি ছিল।

স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ের পর উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুরের দিকে যাওয়ার সময় শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। পথিমধ্যে মিছিলের পেছন দিকের ২০ থেকে ৩০ জন কর্মী দলছুট হয়ে সাবেক রাষ্ট্রপতির বাড়ির দিকে এগিয়ে যায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে জানালা, দরজা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে কোনো স্বজন বা কর্মচারী ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের নেতৃত্বে উপজেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ছিলেন। মিছিলের মূল অংশ সামনে চালিয়ে গেলেও পেছনের একদল হঠাৎ দিক পরিবর্তন করে বাড়ির দিকে ধেয়ে যায়।

ভাঙচুরের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সেনাবাহিনীর একটি টিমও বাড়ি ও আশপাশের এলাকা পরিদর্শন করে। বর্তমানে বাড়ির চারপাশে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, বাড়ির দরজা-জানালা, আলমারি ও কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মিঠামইন   রাষ্ট্রপতি   হামলা   ভাঙচুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close