প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:৩৬ AM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দুই শতাধিক অসচ্ছল দুস্হ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫টায় টেংগারচর ইউনিয়নের মিরপুর গুচ্ছ গ্রাম সংলগ্ন মাঠে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দীন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব হানিফ ভুইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দীক উল্লাহ ফরিদ। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুজিবুর রহমান।
এসময় দুই শতাধিক পরিবারকে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল ও পাঁচ কেজি আলু খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্মলিত প্রচার পত্র(লিফলেট) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহন, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান সিকদার, বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বোরহানউদ্দীন ভুইয়া,সদস্য সচিব মো. শরীফ হোসেন ও গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহিবুর রহমান প্রধান রিফাত প্রমূখ।
এ সময় জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন আহমেদ এর পক্ষে ধানের শীষ প্রতীকের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ এমএস