সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
আহত মাকে দেখতে এসে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১:১৪ AM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডাইনিং সহকারী সিমা ধর (৬৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আর তাকে দেখতে হাসপাতালে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার ছেলে পলাশ ধর (৪৫)।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিমা ধর যশোর পৌরসভার বেজপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে যবিপ্রবির ডাইনিং সেকশনে দায়িত্ব পালন করছেন। 

জানা যায়, কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হয়ে চুড়ামনকাটিতে পৌঁছালে একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স তাদের বাহনটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে তার ছেলে পলাশ ধর হাসপাতালে ছুটে আসেন। মায়ের রক্তাক্ত অবস্থা দেখে তিনি হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হার্ট অ্যাটাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার হাসিব আল হাসান বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশ হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   হার্ট   অ্যাটাক   ছেলের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close