বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নান্দাইলে ধানের শীষের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম

ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চামটা বাজারে বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইয়াসের খান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের অবস্থান, নান্দাইলের উন্নয়ন পরিকল্পনা, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়ন এবং নান্দাইলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবার সহযোগিতা প্রয়োজন। মানুষের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, কৃষি ও যোগাযোগ উন্নয়নে বাস্তব পরিবর্তন আনতেই আমি মাঠে নেমেছি।”

ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, “নির্বাচিত হলে নান্দাইলের সকল সাংবাদিককে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেব। পাশাপাশি উপজেলা সদরে সাংবাদিকদের জন্য একটি আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ এবং আবাসনের ব্যবস্থাও করা হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ভূঁইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য এম আলমগীর সরকার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবুলসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  নান্দাইল   ধানেরশীষ   মতবিনিময়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close