বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
বালুর সাথে কীটনাশক মিশিয়ে পেঁয়াজের বীজতলায় দিলো দুর্বৃত্তরা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ১২:৩৩ এএম

রাজবাড়ীর কালুখালীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কীটনাশক প্রয়োগ করে দুই কৃষকের পেঁয়াজের বীজতলা নষ্ট করে দিয়েছে। এতে ওই দুই কৃষকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, উপজেলার লাড়িবাড়ী গ্রামের মো. নুর আলী মোল্লা ও একই এলাকার মো. জালাল খান।

ভুক্তভোগী কৃষক মো.নুর আলী মোল্লা বলেন,আমি ৩৮ হাজার ৫০০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজের বীজ কিনে বপন করেছিলাম। ঠিকমতো চারা হলে ১২ থেকে ১৪ বিঘা জমিতে রোপণ করতে পারতাম। কে বা কারা রাতের অন্ধকারে আমার বীজতলায় কীটনাশক প্রয়োগ করেছে।এখন আর নতুন করে বীজ বপন করা সম্ভব না।আমি এবার আর পেঁয়াজ লাগাতে পারবো না।

ভুক্তভোগী আর এক কৃষক মো. জালাল খান বলেন, এবার ধারদেনা করে দুই কেজি বীজ এনে রোপণ করেছিলাম। সকালে গিয়ে দেখি বালির সঙ্গে বিষ মিশিয়ে বীজতলায় ছিটিয়ে দিয়েছে। সব চারা মরে যাচ্ছে। আমি এখন পথে বসে গেলাম।

উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, “সংবাদ পেয়ে সকালে মাঠে গিয়ে দেখি বীজতলায় পচনশীল কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এসব চারা আর বাঁচানো যাবে না। দুই কৃষকেরই বড় ধরনের ক্ষতি হলো।”

কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে আসছিলো। তাদেরকে কৃষি অফিস থেকে প্রণোদনার বীজ দেওয়া হয়েছে।নতুন করে বীজ বপন করায় কৃষকদের পেঁয়াজ লাগাতে বিলম্ব হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  বালু   কীটনাশক   বীজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close