বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মসজিদের ইমামের স্ত্রীকে গলা কেটে হত্যা পটুয়াখালীতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মুকুল ওই এলাকার মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। তিনি দুপুরের খাবার শেষে মসজিদে নামাজ পড়াতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই ছিলেন। সন্ধ্যার পর প্রতিবেশী এক নারী ইমামের বাড়িতে যান। তিনি ঘরে গিয়ে মুকল বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “মুকুল বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।”

এদিকে এমন ঘটনার পর এলাকাজুড়ে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  মসজিদ   ইমাম   পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close