বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
থেমে থাকা স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক পারভেজের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম
স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক পারভেজের মৃত্যু

স্কুলবাসে অগ্নিসংযোগে দগ্ধ চালক পারভেজের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়ানো অবস্থায় থাকা একটি স্কুলবাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে দগ্ধ হওয়া বাসচালক পারভেজ খান (৪৫) মারা গেছেন। 

আজ সকাল ৮টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত বৃহস্পতিবার গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। সে সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ গুরুতর দগ্ধ হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন লাগিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা পারভেজ বের হতে না পেরে মারাত্মকভাবে পুড়ে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ দগ্ধ চালককে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

মারা যাওয়া পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনার কারণ ও অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে। এ পর্যন্ত সন্দেহাতীতভাবে পাঁচজনকে আটক করা হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  স্কুলবাস   অগ্নিসংযোগ   দগ্ধ চালক   পারভেজ   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close