বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আজ আপনার দিনটি কেমন যাবে, দেখুন রাশিফলে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:২১ AM
ফাইল ছবি

ফাইল ছবি

নিজের সম্পর্কে যারা আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

আজ সোমবার (১৭ নভেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র?

চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল-

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): দ্রুতগতির বাহন বর্জনীয়। ডাকযোগে শুভ সংবাদ আসবে। প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। শ্রমিক কর্মচারীদের প্রতি নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক দৈন্যতা কাটবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখশান্তি ঐক্যতা বজায় থাকবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। প্রেম রোমান্স বিনোদন শুভ। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে।
মামলা মোকদ্দমায় জয়ী করবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): শূন্য পকেট পূর্ণ হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

মিথুন (২১ মে-২০ জুন): কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

কর্কট (২১ জুন-২০ জুলাই): বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সফলতার সূর্য ফোকাস মারবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। ধারকর্জ ঋণমুক্ত করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে। শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে।

আপনার জন্য একটি ভালো দিনের প্রত্যাশা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাশিফল   ভাগ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close