বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৪৮ AM আপডেট: ১৭.১১.২০২৫ ১:৫৩ এএম

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল করা হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে ১৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া যেসব কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম-গাইবান্ধার পুলিশ সুপার, দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন -ফরিদপুরের পুলিশ সুপার,  ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান-দিনাজপুরের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান-পাবনার পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস-হবিগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেন-নীলফামারীর পুলিশ সুপার।

অন্যদিকে আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে বদলি করা হয়েছে- পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম-পুলিশ স্টাফ কলেজের রেক্টর, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনি-হাইওয়ে পুলিশের ডিআইজি, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলাম-এবিপিএন সদর দপ্তরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপর নিশাত অ্যাঞ্জেলা-পুলিশ সদর দপ্তরের এআইজি, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল-পিবিআইয়ের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান-সিআইডির বিশেষ পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হাসান খান-পিবিআইয়ের পুলিশ সুপার

প্রজ্ঞাপনগুলো জারি হওয়ায় শিগগিরই কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ঊর্ধ্বতন   রদবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close