বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
সিদ্ধিরগঞ্জে দুটি পরিবহনে অগ্নিসংযোগ, নাশকতার অভিযোগে দুই মামলা
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১২ AM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি পরিবহনে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে অজ্ঞাতনামা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) এসব মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা দলীয় ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দিতে পরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে পার্কিংকৃত নাফ পরিবহনের একটি মিনিবাসে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এর আগে, ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ২০–২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। পরে তারা সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, “নাশকতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।”

তিনি আরো বলেন, “জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   পরিবহন   অগ্নিসংযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close