সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
আমদানিকৃত ৬০ হাজার টন গম মোংলায় খালাস
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম

আমেরিকা থেকে জি টু জি চুক্তির আওতায় সরকারের আমদানিকৃত ৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে খালাস হয়েছে। 
                            
রবিবার (১৬ নভেম্বর) সকালে আমেরিকা থেকে প্রথম সরাসরি মোংলা বন্দরে আসা এমভি উইকোটাটি নামের জাহাজটিতে থাকা এই গম খাদ্য বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় গুণগতমান ভালো থাকায় বন্দরের বহিরনোঙ্গর ফেয়ার ওয়ে বয়ায় খালাসের কাজ শুরু হয়। বঙ্গোপসাগর বন্দরের ফেয়ার ওয়ে বয়ায় জাহাজ থেকে এই গম লাইটার কার্গো জাহাজে খালাসের পর মোংলায় খাদ্য বিভাগের গোডাউনে রাখা হবে। 

মোংলার খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, সরকার জি টু জি চুক্তির আওতায়আমেরিকা থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা এমভি উইকোটাটি নামের জাহাজটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ার ওয়ে এলাকাতে নোঙ্গর করে। এরপর খাদ্য বিভাগের পক্ষ থেকে জাহাজে আসা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গমের গুণগতমান ভালো থাকায় রবিবার সকাল থেকে জাহাজটি হতে লাইটার কার্গো জাহাজে করে গম খালাসের কাজ শুরু হয়। 

তিনি আরও বলেন, এমভি উইকোটাটি জাহাজটি খুবই বড়, গভীরতা অনেক বেশি ও জাহাজে গমও বেশি থাকায় সাগরের ফেয়ার ওয়েতেই গম খালাস করা হচ্ছে। আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এনিয়ে তিনটি চালানে ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম আমেরিকা থেকে দেশে এসে পৌঁছেছে।


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   ৬০ হাজার টন গম   মোংলায়   খালাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close