বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      
৭ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ৫:৪৫ PM
 ৭ জেলায় ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

৭ জেলায় ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক

সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে খুলনা ও বরিশাল বিভাগে ৭ জেলায় ১৮টি রুটে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।

আজ রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ২ ডিসেম্বর থেকে তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন ৭ জেলার ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে খুলনা ও বরিশাল বিভাগে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম জানান, সড়ক মহাসড়কে সরকারি অনুমোদনবিহীন বাস ও ইজিবাইক, মাহেন্দ্রসহ সকল প্রকার থ্রি হুইলার চলাচল বন্ধের নির্দেশনা থাকলেও খুলনা ও বরিশাল বিভাগে ১৮টি রুটে তা চলছে। এসব বন্ধের দাবিতে একাধিকবার জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশাসনের সাথে বৈঠকে করেও কোন প্রতিকার মেলেনি। এই অবস্থায় দক্ষিণাঞ্চলের পরিবহন মালিক শ্রমিকরা বিভিন্ন বৈষম্য ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে আসছি। তাই আমরা খুলনা বরিশাল বিভাগের ৭ জেলার ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতি একজোট হয়ে তিন দফা দাবি আদায়ে ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাকতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে বাগেরহাট পরিবহন মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সামাদ মোল্লা, ঝালোকাঠি পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, মহিষপুরা- খুলনা পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, রূপসা-বাগেরহাট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটের ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃর্ববৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ৭ জেলার ১০টি পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সমিতির সদস্যরা একই দাবিতে বাগেরহাট শহরের কেন্দ্রীয় মহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।




আরও সংবাদ   বিষয়:  পরিবহন   ধর্মঘট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close