সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
কোম্পানীগঞ্জে দারুল ইহসান ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণ
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
কোম্পানীগঞ্জে দারুল ইহসান ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে দারুল ইহসান ফাউন্ডেশনের বার্ষিক পুরস্কার বিতরণ

নোয়াখালীর বসুরহাটে দারুল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নকে সামনে রেখে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৬ নভেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে দারুল ইহসান মাদ্রাসা সংলগ্ন মাঠে দারুল ইসছান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার এর সভাপতিত্বে এ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল, হযরত মাওলানা সায়্যিদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমেদ।

বক্তব্য রাখেন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, দারুল ইসছান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মহি উদ্দিন, হোমল্যান্ড সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ জামিল, দারুল ইহসান মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শিক্ষা প্রদর্শনী উপস্থাপন করে। পরে আমন্ত্রিত অতিথিরা কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close