বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
পোকামাকড় দমনে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম
পোকামাকড় দমনে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি

পোকামাকড় দমনে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি

ধানের জমিতে পোকামাকড়ের আক্রমণ দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। এ সমস্যা মোকাবিলায় অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক। এটি যেমন মাটির উর্বরতা কমায় ও পরিবেশের ক্ষতি করে, তেমনি মানবস্বাস্থ্যের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করে। এসব ঝুঁকি এড়াতে মেলান্দহ উপজেলার ধানচাষীরা বিকল্প ও নিরাপদ উপায় হিসেবে পার্চিং পদ্ধতির প্রতি ঝুঁকছেন।

ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কঞ্চি, ধইঞ্চার ডাল বা খুঁটি পুঁতে পাখি বসার পরিবেশ তৈরি করা হয়। পাখিরা ওই খুঁটিতে বসে মাঠের ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে। এই প্রাকৃতিক কীট দমন পদ্ধতিটিই ‘পার্চিং’ নামে পরিচিত। এতে রাসায়নিক কীটনাশকের প্রয়োজন কমে, জমি ও ফসল দূষণমুক্ত থাকে, পাশাপাশি খরচও উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।

চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ ধানক্ষেতজুড়ে দূরে দূরে পোঁতা রয়েছে বাঁশের কঞ্চি বা গাছের ডাল। এসব কঞ্চি বা ডালের ওপর বসে থাকে শালিক, বক, ফিঙে, চড়ুই, বুলবুলি ও ঘাসফড়িংখেকো নানা প্রজাতির পাখি। পাখিগুলো ধীরে ধীরে ধানগাছের পাতায় নেমে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা ফড়িং, খাট সুর, কারেন্ট পোকা ও ঘাসফড়িং খেয়ে ফসলকে প্রাকৃতিকভাবে রক্ষা করে।

কৃষকদের মতে, মাঠে একবার পাখির অবস্থান তৈরি হলে ক্ষেতে অতিরিক্ত পোকা জন্মায় না এবং রোগবালাই স্বাভাবিকভাবেই কমে যায়। ফলে ধান উৎপাদন হয় নিরাপদ, বিষমুক্ত এবং খরচও কমে যায় তুলনামূলকভাবে।

এদিকে, পার্চিং পদ্ধতি শুধু ফসলই রক্ষা করছে না, মাঠে পাখির আগমনে ফসলি জমির পরিবেশও ফিরে পাচ্ছে স্বাভাবিক ভারসাম্য। প্রকৃতি ও কৃষি, উভয়ই লাভবান হচ্ছে।

কৃষি বিভাগের মতে, “ পার্চিং পদ্ধতি ব্যবহারে রাসায়নিকের ওপর নির্ভরশীলতা কমছে, আর বৃদ্ধি পাচ্ছে উৎপাদন। তাই পার্চিং এখন ধান উৎপাদনে পরিবেশবান্ধব ও টেকসই একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।"



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পার্চিং পদ্ধতি   মেলান্দহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close