বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খালি পেটে সকালে পেয়ারা খাওয়ার স্বাস্থ্যগত উপকারীতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পেয়ারা কেবল মিষ্টি স্বাদের জন্যই নয়, স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। চিয়া সিড বা অ্যাভোকাডোর মতো সুপারফুডের মাঝে অনেকেই পেয়ারাকে উপেক্ষা করেন। তবে বিশেষজ্ঞরা মনে করেন, সকালে খালি পেটে পেয়ারা খাওয়া শরীরের জন্য অত্যন্ত লাভজনক।

গবেষণায় দেখা গেছে, পেয়ারার গ্লাইসেমিক সূচক খুবই কম। ২০১৬ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, এতে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। খালি পেটে পেয়ারা খেলে ধীরে ধীরে চিনি নির্গত হয়, যা ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।

২০২৫ সালের আরেকটি গবেষণায় জানা গেছে, পেয়ারা প্রাকৃতিক ফাইবার ও এনজাইমের চমৎকার উৎস। খালি পেটে খেলে এটি অন্ত্র পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা বদহজমের মতো সমস্যাও কমায়। এছাড়া, পেয়ারা মল নরম করতে সাহায্য করে, হজম প্রক্রিয়া উন্নত করে এবং স্বাভাবিক মলত্যাগ নিশ্চিত করে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, সকালে খালি পেটে নরম ও তাজা পেয়ারার পাতা খেলে শরীরে ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা গাঁটে ব্যথা ও গাউট নিয়ন্ত্রণেও সহায়ক।

পেয়ারা ভিটামিন সি-তে সমৃদ্ধ। হেলথলাইনের তথ্য অনুযায়ী, একটি পেয়ারায় প্রায় ১০৩ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একটি কমলালেবুর চেয়ে বেশি। খালি পেটে খেলে শরীর এই অ্যান্টি-অক্সিডেন্টগুলো দ্রুত শোষণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মতে, অন্ত্রের স্বাস্থ্যের জন্য পেয়ারার বিকল্প নেই। এটি সরাসরি খাওয়া, স্মুদিতে মিশানো বা সামান্য চাট মসলা দিয়ে খাওয়া যেতে পারে, যা স্বাস্থ্য ও স্বাদের জন্য সমানভাবে উপকারী।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পেয়ারা   খাওয়া   স্বাস্থ্যগত   উপকারীতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close