বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
রাষ্ট্রকাঠামো ৩১ দফা গণতন্ত্র ফিরিয়ে আনার রূপরেখা: কাজী আলাউদ্দিন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম

সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের এমপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্পষ্ট রূপরেখা।

শনিবার (১৫ নভেম্বর) কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি এ মন্তব্য করেন।

পথসভায় কাজী আলাউদ্দিন বলেন, “কালিগঞ্জ–আশাশুনির মানুষের উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা এবং ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।”

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান এবাদুল ইসলাম, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল, মোস্তফা ইয়াসিন, মনিরুল ইসলাম মনি ও আবু হাসান রানা।

আরো উপস্থিত ছিলেন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক আ. আলিম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ হোসেন, উপজেলা যুবদলের আলমগীর, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইয়াসিন আলী, মৌতলা ইউনিয়ন ছাত্রদলের মিনহাজ, সদস্য সচিব ফিরোজ হোসেন ও ধলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক শরিফুল হালদার।

পথসভা শেষে নেতাকর্মীরা মৌতলা বাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্র   দফা   কাজীআলাউদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close