বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাটোরে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম
নাটোরে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু

নাটোরে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু

শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং মনোযোগ ধরে রাখার লক্ষ্য নিয়ে সারাদেশের ১৫০টি উপজেলায় একযোগে শুরু হয়েছে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি। 

আজ শনিবার সকাল ১১টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কান্ট্রি ডিরেক্টর ডোমেনিকো স্ক্যালপেল্লি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ আফরোজসহ আরও অনেকে।

প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার পাবে। খাবারের তালিকায় থাকছে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ। এতে শিক্ষার্থীদের দৈনিক প্রয়োজনীয় মোট এনার্জির প্রায় ২৬ শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২ শতাংশ, প্রোটিনের ১৬ শতাংশ এবং ফ্যাটের ২১ শতাংশ পূরণ হবে। প্রকল্পটির মেয়াদ চলবে ২০২৭ সাল পর্যন্ত।

চতুর্থ শ্রেণির দুই শিক্ষার্থী মাহফুজ হোসাইন ও অনাবিল হাসান বলেন, “আমরা আজকে খাবার পেয়ে অনেক খুশি। এখন থেকে নিয়মিত খাবার পাব। যারা আমাদের জন্য এই ব্যবস্থা করেছেন, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই।”

উদ্বোধন শেষে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “শিশুরা যেন কখনো স্কুলে ক্ষুধার্ত অবস্থায় না থাকে, নিয়মিত উপস্থিত থাকে এবং মনোযোগ ধরে রাখতে পারে, এ লক্ষ্যেই সরকারের বড় উদ্যোগগুলোর মধ্যে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি অন্যতম। একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টি অত্যন্ত জরুরি। সেই প্রয়োজন থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১৫০টি বিদ্যালয়কে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং খুব শিগগিরই অন্যান্য বিদ্যালয়েও বিস্তৃত করা হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনার সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। প্রতিটি শিশুর মধ্যে সম্ভাবনা রয়েছে, কিন্তু উপযুক্ত পরিবেশে শিক্ষা না পেলে তা বিকশিত হয় না। দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, এটাই শিক্ষার মূল লক্ষ্য।”



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাটোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close