বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:০৫ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। দলের নেতাকর্মীদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাজন সৃষ্টি হলে তা বিরূপ প্রভাব ফেলবে এবং অন্যরা এর ফায়দা নিতে চাইবে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে তার বাড়ির সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মহাসচিব বলেন, “একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করতে চাইছে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলে তারা সুযোগ নেবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে—তাদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।”

ব্যারিস্টার আমিনুল হকের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “তিনি এমপি ও মন্ত্রী হিসেবে এ এলাকার মানুষের জন্য কাজ করেছেন। তার পরিবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার এ আসনে তার ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকতে হবে।”

এর আগে ফাজিলপুর গোরস্থানে ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  দল   বিএনপি   মির্জাফখরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close