বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
কুড়িগ্রামে সমাজ বিনির্মাণে কবি-লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:০৬ পিএম

কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) এর সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করেন কুড়িগ্রাম সাহিত্য পরিষদ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর (অব.) ড. গাজী রহমান ডি.লিট তিনি বলেন, সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় কবি ও ছড়াকার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. বজলুর রশিদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মোঃ আবু জোবায়ের আল মুকুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের পথ দেখায়। তারা লেখকদের সৃজনশীল কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্য, শিক্ষা ও আইন পেশার বিশিষ্ট ব্যক্তিরা সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব তুলে ধরেন।

স্বদেশ প্রতিদিন/ এমএস 





আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   কবি-লেখক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close