বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নুসরাত তাবাসসুম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নুসরাত তাবাসসুম।

এ সময় তিনি বলেন, “কুষ্টিয়া-১ আসনে দলীয় প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছি। যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে একাই কিনেছি (মনোনয়নপত্র) তাই সেখানে আমিই প্রার্থী হতে যাচ্ছি। আমি বিশ্বাস করি নতুন দিনের চেতনা এবং জুলাই বিপ্লবের যে চেতনায় উজ্জীবিত হয়েছি, আমি আমার জনপদকে অনেক ভালো কিছু দিতে পারব।” এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে মনোনয়নপত্র কেনার তিনটি ছবি পোস্ট করে নুসরাত তাবাসসুম লেখেন, ‘সকাল সকাল একটা খবর আপনাদের জানাই। আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়া-১ আসনে শাপলা কলি মার্কার নমিনেশন নিয়েছি। গত সাত–আট বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এর মধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে।’

নুসরাত তাবাসসুম আরও লেখেন, ‘আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্ত্বেও অনেক চিন্তাভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই। আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি-সেই সব সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই। সবাই দোয়ায় রাখবেন আমার জন্য।’ 

এদিকে কুষ্টিয়া-১ আসনে বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন।এ ছাড়াও জামায়াতে ইসলামির প্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দীন রয়েছেন এই আসনটিতে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  এনসিপি   মনোনয়ন   সংগ্রহ    নুসরাত তাবাসসুম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close