বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
যশোরে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম

যশোরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বদলির আদেশ পেয়েছেন ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপসচিব মোহাম্মদ আশেক হাসান।

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালনরত উপসচিব মোহাম্মদ আশেক হাসানকে যশোর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

ইতিপূর্বে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে সততা, ন্যায়পরায়ণতা ও বিনয়ী আচরণের কারণে সর্বমহলে সমাদৃত হন। 

স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

অন্যদিকে, যশোরের বর্তমান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি যশোরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডে দক্ষতা ও আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের মাধ্যমে যশোর প্রশাসনে নতুন নেতৃত্বের আগমন ঘটল। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানকে স্বাগত জানিয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  যশোর   নতুন   জেলা   প্রশাসক   আশেক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close