বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পারমাণবিক সাবমেরিন নির্মাণে যৌথ অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণে যৌথভাবে অগ্রগতি সাধনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পাদিত বিস্তৃত বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই চুক্তির বিস্তারিত তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ খাতে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং জানিয়েছেন, জাহাজ নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক শিল্পে ওয়াশিংটনের সঙ্গে নতুন অংশীদারিত্বের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করবে।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ফ্যাক্ট শিটে বলা হয়েছে, সিওলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহাজ নির্মাণে ১৫০ বিলিয়ন ডলারের পাশাপাশি অন্যান্য মার্কিন শিল্প খাতে দক্ষিণ কোরিয়া আরও ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের খবর অনুযায়ী, ওয়াশিংটন কোরীয় পণ্যের ওপর বাণিজ্য শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করায় এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট লি এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, আমাদের অর্থনীতি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনশীল বিষয়গুলোর মধ্যে একটি; বাণিজ্য, শুল্ক এবং নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত হয়েছে। তিনি আরও যোগ করেন, দুই দেশ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির কাজ শুরু করার বিষয়ে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট লি নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছে।

পাশাপাশি, সিওল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণেও করতে পারবে। চুক্তিটির যৌথ ফ্যাক্ট শিটে বলা হয়েছে, উভয় পক্ষ মার্কিন বাণিজ্যিক জাহাজের সংখ্যা এবং যুদ্ধ-প্রস্তুত মার্কিন সামরিক জাহাজের সংখ্যা বৃদ্ধি করতে জাহাজ নির্মাণ সংক্রান্ত একটি ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আরও সহযোগিতা করবে। ইয়োনহাপ আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে চারটি বা তারও বেশি ৫ হাজার টন প্রচলিতভাবে অস্ত্রসজ্জিত, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করতে চাইছে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিচালিত জাহাজ তৈরি করতে পারলে দক্ষিণ কোরিয়ার নৌ ও প্রতিরক্ষা শিল্পে তা এক বিশাল গতি আনবে এবং সিওলকে এই প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত করবে।

তবে ওয়াশিংটন–সিওলের এই পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সহযোগিতা নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ জানিয়েছে চীন। সিওলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দাই বিং বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এ ধরনের অংশীদারিত্ব শুধু বাণিজ্যিক সহযোগিতার সীমা ছাড়িয়ে গিয়ে বৈশ্বিক অপ্রসারণ নীতি, কোরীয় উপদ্বীপের শান্তি এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

উত্তর কোরিয়া এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  পারমাণবিক   সাবমেরিন   যুক্তরাষ্ট্র   দক্ষিণ কোরিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close