বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডিএসইর বাজার মূলধন এক সপ্তাহে কমল আরও ১৭ হাজার কোটি টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:১৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সূচক ও লেনদেন; দুই দিক থেকেই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে শেষ হলো দেশের পুঁজিবাজারের আরেকটি সপ্তাহ। সপ্তাহজুড়ে দরপতন ও লেনদেন কমার চাপের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে আরও ১৬ হাজার ৯৪১ কোটি টাকা।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা। অর্থাৎ, এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ২.৪৫ শতাংশ।

তিনটি প্রধান সূচকই বড় পতনে সপ্তাহ শেষ করেছে;

ডিএসইএক্স কমেছে ২৬৫.২৫ পয়েন্ট (৫.৩৪%)

ডিএসই-৩০ কমেছে ৮৯.৩৬ পয়েন্ট (৪.৬০%)

ডিএসইএস কমেছে ৬২.২৬ পয়েন্ট (৫.৯৯%)

ডিএসইতে সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ১,৭৭১ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬৫০ কোটি ৪৬ লাখ টাকা কম। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৩০ কোটি ৯ লাখ টাকা বা ২৬.৮৫% কম।

এই সপ্তাহে লেনদেন হওয়া ৩৮৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি, দাম কমেছে ৩৬৩টি ও দাম অপরিবর্তিত ৩টি।

সিএসইতেও একই চিত্র। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচকগুলোতেও বড় পতন দেখা গেছে।

সিএএসপিআই কমেছে ৩.৯৯%

সিএসসিএক্স কমেছে ৩.৪৪%

সিএসই-৫০ কমেছে ২.২৬%

সিএসই-৩০ কমেছে ১.৯১%

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ কোটি ৮৪ লাখ টাকা কম।

লেনদেন হওয়া ২৭২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টি, দাম কমেছে ২৩৬টি ও অপরিবর্তিত ৭টি।

পুঁজিবাজারে টানা দরপতন ও লেনদেন কমার কারণে বিনিয়োগকারীদের মধ্যে চাপে থাকা মনোভাব আরও গভীর হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডিএসই   মূলধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close