বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজায় প্রায় ৩ লাখ বাড়ি ধ্বংস, শীতে তাঁবুতেই দিন কাটছে ফিলিস্তিনিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসণে ফিলিস্তিনের গাজায় ২ লাখ ৮২ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় গঠিত জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ।

এই বিপর্যয়ে শীত শুরু হওয়ার আগেই লাখো মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী তাঁবুতে। মানবিক সহায়তার অভাবে তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউএনআরডব্লিউএ জানায়, শেল্টার ক্লাস্টার নামে একটি মানবিক প্ল্যাটফর্মের হিসাব অনুযায়ী গাজার বসতবাড়ির বিশাল অংশ এখন ধ্বংসস্তূপ। ইউএনআরডব্লিউএ, আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের যৌথ ব্যবস্থাপনায় এ প্ল্যাটফর্ম পরিচালিত হয়।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, লক্ষাধিক মানুষ অত্যন্ত ছোট জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হচ্ছেন, ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা সম্ভব হচ্ছে না এবং খাবার, পানি, ওষুধসহ মৌলিক চাহিদা মেটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের ধারাবাহিক হামলায় এ সমঝোতা এখন প্রায় অকার্যকর। প্রতিদিনই হতাহত হচ্ছেন ফিলিস্তিনিরা; গাজায় মানবিক সহায়তা প্রবেশেও বাধা তৈরি হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, অধিকাংশই নারী ও শিশু, ১ লাখ ৭০ হাজার ৭০০ জনের বেশি আহত এবং অবিরাম হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা এখন প্রায় বাসযোগ্যহীন হয়ে পড়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close