সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
বরগুনায় বাসে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:২০ AM

বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


স্থানীয়রা জানান, হঠাৎ করে রাতের অন্ধকারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসজুড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও বাসটির ৭০ থেকে ৮০ শতাংশ ভস্মীভূত হয়েছে।


আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, স্থানীয়দের কাছে তথ্য পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে তাদের ধারণা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বরগুনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close