সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:২৩ AM

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার পর একই এলাকার কাছাকাছি স্থানে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নতুন করে আগুন লাগানোর ঘটনা ঘটে।


এ ঘটনায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনকে প্রায় ১৫ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থেমে থাকতে হয়। পরে রাত ১২টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যে রওনা দেয়।


আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সদর উপজেলার ভাতশালা এলাকায় রেললাইনে আগুন লাগায়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত গিয়ে আগুন নেভায়।


তিনি আরও জানান, অগ্নিসংযোগের কারণে অল্প সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close