বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
হামজার বিপক্ষে খেলতে রোমাঞ্চিত নেপাল দলও
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে খুব শিগগিরই মাঠে নামবে বাংলাদেশ। লাল-সবুজ দলে রয়েছেন ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর মতো তারকা খেলোয়াড়। এমন একজন ফুটবলারকে বিপরীতে পেয়ে পুরো নেপাল দলও রোমাঞ্চিত।

জাতীয় স্টেডিয়ামে বুধবার (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন নেপালের গোলকিপার কিরণ চেমজং। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে কাঠমান্ডুর ম্যাচে হামজাকে বাংলাদেশ দলে চেয়েছিলাম আমরা। কিন্তু তখন তিনি যাননি। এবার ঢাকায় এসে আমরা হামজার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলছি। আমাদের পুরো দলই হামজার বিপক্ষে খেলতে উদ্‌গ্রীব ও রোমাঞ্চিত।’

শুধু চেমজং-ই নন নেপালের কোচ হরি খাড়কার রোমাঞ্চও কম নয়। তিনি দীর্ঘদিন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলেছেন। গতকাল তিনি জানিয়েছেন, হামজাকে নিয়ে আলাদাভাবে ভাবছে তার দল।  

হরি খাড়কার বলেন, ‘নেপাল-বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জিং ম্যাচ হয়। হামজা এবং আরেকজন (সমিত) আসায় বাংলাদেশের শক্তি বেড়েছে। তবে ফুটবল এক ব্যক্তির খেলা নয়, দলীয় খেলা। আমরা প্রস্তুত। জানি, হামজা মূল খেলোয়াড় বাংলাদেশের। আমরা তাকে নিয়ে ভাবছি।’

বাংলাদেশ দল নেপালকে সর্বশেষ ২০২০ সালে হারিয়েছিল। তবে দুই দলের শেষ ম্যাচটি ড্রয়ে শেষ হয়েছিল। আজকের ম্যাচটি মূলত ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য প্রস্তুতির সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  হামজা   নেপাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close