বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ
শিবচর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম
শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি “ঢাকা লকডাউন”-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরে তারা টায়ার জ্বালিয়ে ও রাস্তার দুই পাশের গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় নেতাকর্মীরা “জয় বাংলা” স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং রাস্তায় আগুন ধরিয়ে দেন।

খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

পরে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার) ও সদস্য সচিব সোহেল রানা তাঁদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করেন।
 
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহন চলাচল ছিল খুবই সীমিত।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  শিবচর   ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close