সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      
দেশের অস্থিরতা ও অনিশ্চয়তাকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন ‘উপদেষ্টা’ ও ‘বিশেষ সহকারীরা’: আনু মুহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে যতই অস্থিরতা ও অনিশ্চয়তা থাকুক, তা সুযোগ হিসেবে ব্যবহার করছে ‘উপদেষ্টা’ ও ‘বিশেষ সহকারী’ পরিচয়ের হিটম্যানরা—এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ, শিক্ষক এবং ত্রৈমাসিক জার্নাল সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই মন্তব্যটি তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সব ক্ষেত্রে ব্যর্থতা চূড়ান্ত, শুধু বন্দর ভাগ করে ৩০-৪০ বছরের জন্য বিভিন্ন বিদেশি কম্পানিকে ইজারা দেওয়া, অপ্রয়োজনীয় ব্যয়বহুল আমদানি, বিষাক্ত দ্রব্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ এসবেই তাদের দারুণ তৎপরতা।

তিনি আরো বলেন, ‘মানুষ বিপদ আর আপদ নিয়ে ছোটাছুটি করবে আর এরা ভেতরে ভেতরে এইসব করতে থাকবে।’

আনু মুহাম্মদ বলেন, “বিশ্বব্যাংক মানে যুক্তরাষ্ট্র, তাদের বস এবং তারা তৈরি করা রোডম্যাপ অনুসারে প্রধান উপদেষ্টার কিছু প্রিয় সহকারী ও উপদেষ্টা এসব কাজে লাফালাফি করছে। এর পরিণতি আমাদের ভোগ করতে হবে। পরে এদের কোথায় খুঁজবেন?”

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা   বিশেষ সহকারী   আনু মুহাম্মদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close