বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে দুই সপ্তাহের আল্টিমেটাম
মোংলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ AM

সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় প্রশাসন। নির্দিষ্ট এই সময়ের মধ্যে বোট মালিকেরা প্রশাসনের দেয়া শর্ত পূরণে ব্যর্থ হলে নেয়া হবো কঠোর পদক্ষেপ। 

মুলত সুন্দরবন ভ্রমণে গিয়ে বোট উল্টে নদীতে পড়ে আমেরিকা প্রবাসী ও বাংলাদেশ বিমানের সাবেক পাইলট রিয়ানা আজাদের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার বোট উল্টে নিখোঁজ হয় রিয়ানা, এরপর সোমবার তার লাশ উদ্ধার হয়। 

পর্যটনবাহী বোট উল্টে নারী পর্যটক নিহতের ঘটনার পর বুধবার সকালে মোংলার ফেরী ঘাট, পশুর চ্যানেল ও করমজল পর্যটন কেন্দ্রে অভিযান চালায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও নৌপরিবহন অধিদপ্তর। দিনভর অভিযানকারীরা বিভিন্ন পয়েন্টে পর্যটন ব্যবসায়ী ও বোট মালিকদেরকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দুই সপ্তাহের আল্টিমেটাম দেন। 

এ অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ। তিনি বলেন, পর্যটনবাহী বোটগুলোর ফিটনেস সাটিফিকেট ও  লাইসেন্স সংগ্রহ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়া রাখা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ না করাসহ দেয়া নানা নির্দেশনা প্রতিপালনে দুই সপ্তাহের জন্য বোট মালিক ও পর্যটন ব্যবসায়ীদের সময় বেধে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে এসব শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নৌপরিবহন অধিদপ্তরের খুলনার পরিদর্শক মোঃ রাশেদুল আলম বলেন, সুন্দরবনে যাতায়াত করা বোটগুলোর কোন রেজিষ্ট্রেশন নেই। চালকদের লাইসেন্স নেই। তাদেরকে অনেক আগে থেকেই রেজিস্ট্রেশনের আওতায় আনার চেষ্টা করে আসছি। কিন্তু সম্ভব হয়নি। সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে, এমন ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে সর্তক ও সময় বেধে দেয়া হয়েছে। আশা করছি তারা যথাসময়ের মধ্যে বোট ও চালকের লাইসেন্স সংগ্রহ করে দুর্ঘটনা এড়াতে আমাদেরকে সহায়তা করবে। 


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close