বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৫১ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৪:২৯ PM
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় নভেম্বর মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. আবু দারদা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডা. কুতুবুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষের প্রতিনিধি এম. এ. জিন্নাহ, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. কে. আজাদ প্রমুখ।

এসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলার গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় অস্ত্র উদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসনসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ও বাহিরের নোংরা পরিবেশ দূরীকরণ বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে ইউএনও এস. এম. আবু দারদা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাংশা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close