বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
যশোরে গরু চুরি করতে এসে ধরা, গণপিটুনিতে আহত ১
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে গরু চুরি করতে এসে গণপিটুনিতে এক চোর আহত হয়েছে। এ সময় চোরদের হামলায় বাড়ির দুইজনও আহত হন। ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর ২০২৫) ভোররাতে যশোর সদর থানার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কাউসার আলি মোল্লার বাড়ি থেকে চারটি গরু চুরি করে পিকআপে তুলছিল একদল চোর। রাত আনুমানিক ৩টার দিকে গরু তোলার শব্দে কাউসার আলির পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই ব্যক্তি বাহারুল ইসলাম (৪৫) ও পলাশ (২৪) কে এলোপাতাড়ি মারধর করে আহত করে চোরের দল।

পরবর্তীতে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরু চুরিতে জড়িত সন্দেহে খুলনার আড়ংঘাটা এলাকার হাসান (২২) নামে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পুলিশ এসে আহত হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত গৃহস্থ পক্ষের দুইজনকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপে আগুন দিলে গাড়ির টায়ার পুড়ে যায়। গাড়িটি বর্তমানে রাস্তার পাশে পড়ে আছে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজি বাবুল হোসেন বলেন, চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করে আসছে পরবর্তীতে এ বিষয়ে আনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  যশোর   গরু   গণপিটুনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close